× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:০৮ পিএম

কোরবানির ঈদ ২৭ নাকি ২৮ মে?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:০৮ পিএম

পবিত্র ঈদুল আজহা। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা কত তারিখে উদযাপিত হবে তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মূলত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই তারিখ নির্ধারিত হয়, তবে আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী একটি সম্ভাব্য রূপরেখা পাওয়া গেছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডারের তথ্যমতে, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০ দিন পূর্ণ হবে।

সেই হিসাব অনুযায়ী জিলহজ মাস শুরু হলে ২৭ মে সেখানে ঈদ পালিত হবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকেও ২৭ মে ঈদ পালনের সম্ভাব্য ঘোষণা এসেছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষা করতে হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশে ঈদের সঠিক দিনটি।
 

Link copied!