× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:৫৯ পিএম

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল সিদ্দিক!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শুক্রবার (২২ মে) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিও। যেখানে দাবি করা হচ্ছে, মসজিদের দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ভাইরাল সেই সিদ্দিক।

বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে ভাইরাল তিনি। এ কারণে একাধিকবার মারধরেরও শিকার হয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এসময় তার মোটরসাইকেলে বাধা ব্যাগ থেকে একটি মসজিদের দানবাক্স উদ্ধার করা হয়। ওই বাক্সটির উপরে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।

এ সময় সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিওতে দেখান তারা।

ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে। মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে।

তবে ভাইরাল ভিডিওটি আসলেই সিদ্দিকের নাকি এআই দিয়ে তৈরি করা তা যাচাই করা সম্ভব হয়নি।

Link copied!