× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৯:১১ পিএম

প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৯:১১ পিএম

কাজে ব্যস্ত প্রবাসীরা। ছবি : সংগৃহীত

কাজে ব্যস্ত প্রবাসীরা। ছবি : সংগৃহীত

যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের অভিজ্ঞতা আরও মানবিক ও স্বস্তিদায়ক হওয়া উচিত—এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।

শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি বাংলাদেশ দূতাবাস, রিয়াদে কনস্যুলার সেবা প্রদানের একটি ভিডিও সংযুক্ত করেন।

ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, গড় তাপমাত্রা যেখানে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে প্রখর রোদ ও ধূলিঝড়ের মধ্যেও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এভাবে সেবা নিতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালে বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তার ১৫ দশমিক ৫ শতাংশ এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় ৫ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। এই রেমিট্যান্স প্রেরণকারীরা মূলত সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাই।

পোস্টে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুপেয় ঠান্ডা পানি এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে খুব বেশি অর্থের প্রয়োজন হওয়ার কথা নয়।

অক্লান্ত পরিশ্রম করে যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, নিজ দেশের দূতাবাসে তাদের সেবাগ্রহণের অভিজ্ঞতা যেন আরও মানবিক ও স্বস্তিদায়ক হয়—এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Link copied!