২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছে ইন্টার মিয়ামি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ভক্তদের জন্য এলো নতুন খবর। দীর্ঘ বিশ্রামের পর আগামী ২৪ জানুয়ারি মাঠে ফিরছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
২০২৬ সালের মূল মৌসুম শুরুর আগে ইন্টার মিয়ামি দক্ষিণ আমেরিকায় একটি প্রাক-মৌসুম সফর করবে। এই সফরের প্রথম ম্যাচেই মাঠে নামবেন মেসি।
ম্যাচের বিস্তারিত
তারিখ : ২৪ জানুয়ারি, শনিবার
প্রতিপক্ষ : আলিয়ানজা লিমা (পেরু)
ভেন্যু : আলেহান্দ্রো ভিলানোভা স্টেডিয়াম, পেরু
সময় : স্থানীয় সময় রাত ৮টা
ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভেন্যুটির ধারণক্ষমতা ৩৩,৯৩৮ জন হলেও এরই মধ্যে ৭,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি টিকিটগুলো এখন সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত।
মিয়ামির পূর্ণাঙ্গ সফরসূচি
জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে মিয়ামির ব্যস্ততা। দক্ষিণ আমেরিকার তিনটি ভিন্ন দেশে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
১. ২৪ জানুয়ারি : আলিয়াঞ্জা লিমা (পেরু)। ২. ৩১ জানুয়ারি : অ্যাটলেটিকো নাসিওনাল (কলম্বিয়া)। ৩. ৭ ফেব্রুয়ারি : বার্সেলোনা স্পোর্টিং ক্লাব (ইকুয়েডর)— এই ম্যাচটি ৬০,০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।
প্রস্তুতি ম্যাচগুলো শেষ করে মেসি ও তার দল যুক্তরাষ্ট্রে ফিরবেন। এরপর ২১ ফেব্রুয়ারি এমএলএস-এর নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন