× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:৩৫ পিএম

সূর্যবংশী ও গনির ব্যাটে ইতিহাস গড়ল বিহার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:৩৫ পিএম

বৈভব সূর্যবংশী।  ছবি : সংগৃহীত

বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোর ব্যাটার। বুধবার অরুণাচল প্রদেশের বিপক্ষে এক লিস্ট ‘এ’ ম্যাচে বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে বিহার।

নির্ধারিত ৫০ ওভারে বিহার তোলে অবিশ্বাস্য ৫৭৪ রান ৬ উইকেটে—যা লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে তামিলনাড়ু অরুণাচলের বিপক্ষে ৫০৬/২ রান করেছিল।

এই ঐতিহাসিক ইনিংসের মূল নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৮৪ বলে ১৯০ রান করেন তিনি, যেখানে ছিল ১৫টি ছক্কা। পাওয়ার প্লেতেই আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের একপ্রকার অসহায় করে তোলেন বৈভব। মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন তিনি—যা ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

এই ইনিংসের পথে একাধিক বিশ্বরেকর্ড ভেঙেছেন বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতক করার রেকর্ড গড়ার পাশাপাশি, এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ১৫০ রানের রেকর্ডও ভেঙে দেন তিনি।

বৈভব আউট হওয়ার সময় ২৭ ওভারেই দলের রান ছাড়িয়ে যায় ২৬০। এরপর দায়িত্ব নেন উইকেটকিপার ব্যাটার আয়ুষ লোহরুকা। তিনি ৫৬ বলে ১১৬ রান করেন। এর আগে ৩৫ বলে ফিফটি পূর্ণ করে পরে আরও ভয়ংকর রূপ নেন।

মিডেল ওভারে সাকিবুল গনি ও বিপিন সৌরভ জুটি বেঁধে স্কোরবোর্ড আরও দ্রুত এগিয়ে নেন। সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতক হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন। তিনি ভাঙেন অনমলপ্রীত সিংয়ের ৩৫ বলে শতকের রেকর্ড।

গনি ও সৌরভের ব্যাটে মাত্র ৪৬তম ওভারের চতুর্থ বলেই ৫০০ রান পেরিয়ে যায় বিহার। শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫৭৪/৬—যা লিস্ট ‘এ’ ইতিহাসে নজিরবিহীন।

রূপালী বাংলাদেশ

Link copied!