× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

বিপিএলের উদ্বোধনী দিনেই সিলেটে গ্যালারি পূর্ণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিসিবির তথ্য অনুযায়ী, প্রথম দিনে খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৮৮৪ জন দর্শক।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক সিলেট দল। জুমার নামাজের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের ঢল নামে স্টেডিয়ামে।

ম্যাচ শুরুর আগেই গ্যালারির প্রায় অর্ধেক আসন পূর্ণ হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের সবকটি গ্যালারি দর্শকে কানায় কানায় ভরে ওঠে।

দ্বাদশ আসরের বিপিএল সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ায় দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। প্রিয় দল ও দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের এক নজর দেখতে অনেকেই আগেভাগেই টিকিট সংগ্রহ করেন। স্টেডিয়ামের ভেতর ও বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, সিলেটে বিপিএল মানেই আলাদা একটা আনন্দ। দীর্ঘদিন পর বড় টুর্নামেন্ট হওয়ায় পরিবার ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে আসতে পেরে তারা খুশি। তারা আরও বলেন, টেলিভিশনে ম্যাচ দেখা গেলেও স্টেডিয়ামে বসে সরাসরি খেলার উত্তেজনা একেবারেই ভিন্ন।

আয়োজক সূত্র জানিয়েছে, প্রথম দিনের টিকিট প্রায় আগেই বিক্রি হয়ে যায়। খেলা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!