× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:০৯ পিএম

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচ ও তিন সন্তানের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:০৯ পিএম

কোচ ফার্নান্দো মার্টিন। ছবি : সংগৃহীত

কোচ ফার্নান্দো মার্টিন। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তার তিন সন্তান মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মার্টিন তার পরিবার নিয়ে ইন্দোনেশিয়ার একটি পর্যটক নৌকায় ভ্রমণ করছিলেন। শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে ডুবে যায়। নৌকাটিতে মোট ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর কোচ ফার্নান্দো মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। তবে মার্টিনের স্ত্রী এবং সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এক শোকবার্তায় ভ্যালেন্সিয়া ক্লাব জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় কোচ ফার্নান্দো মার্টিন ও তার তিন সন্তানের মৃত্যুতে ক্লাব গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু এবং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানানো হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, এই দুর্ঘটনায় ফার্নান্দো মার্টিন ও তার সন্তানদের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত এবং তার স্ত্রী ও কন্যার প্রতি সমবেদনা জানাচ্ছে।

এ ছাড়া স্প্যানিশ ফুটবল ফেডারেশনও আলাদা এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!