লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৪২, মৃত্যুর শঙ্কা প্রকাশ জাতিসংঘের
নভেম্বর ১২, ২০২৫, ০৬:০৩ পিএম
লিবিয়ার উপকূলে রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদান, ৮ জন সোমালিয়া, ৩ জন ক্যামেরুন এবং ২ জন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন বলে জানায় জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় এ দুর্ঘটনায় নৌকার সব যাত্রী মারা গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১২ নভেম্বর) আইওএম জানায়, ছয় দিন সমুদ্রে...