× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৩ পিএম

ওমানে নৌকাডুবি, তিন ফরাসি পর্যটক নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪৩ পিএম

ওমানে নৌকাডুবি, তিন ফরাসি পর্যটক নিহত। ছবি : সংগৃহীত

ওমানে নৌকাডুবি, তিন ফরাসি পর্যটক নিহত। ছবি : সংগৃহীত

ওমানে মুত্রাহ উপকূলে ফরাসি পর্যটকবাহী একটি নৌকাডুবি তিনজন পর্যটক নিহত হয়েছেন। দেশটির রাজধানী মাস্কটের কাছে ওমান উপসাগরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুলিশ জানিয়েছে, ওমান উপসাগরের সুলতান কাবুস বন্দর থেকে ২.৫ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে ২৫ জন ফরাসি পর্যটক, একজন ট্যুর গাইড এবং নৌকার ক্যাপ্টেন ছিলেন। এতে বলা হয়েছে, তিন পর্যটক মারা গেছেন এবং দুজন সামান্য আহত হয়েছেন।

পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরিস্থিতি নির্ধারণের জন্য এখনো তদন্ত চলছে। আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত ওমান তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে থাকে।

পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরিস্থিতি নির্ধারণের জন্য এখনো তদন্ত চলছে।

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!