× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৭:৪৫ পিএম

কর্ণফুলী নদীতে নৌকাডুবে নববধূ নিখোঁজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কণিকা দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কণিকা দাস রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের জেলেপাড়ার বাসিন্দা রুবেল দাসের স্ত্রী। তিনি চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাসের মেয়ে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: পলি দাস (২৫), রুপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনিল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোদালা ইউনিয়নের জেলেপাড়া থেকে নবদম্পতি কণিকা ও রুবেল দাস পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনার কদমতলী মৃণালপাড়ায় যাচ্ছিলেন। পথে কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে পাঠান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীনদের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, নিখোঁজ নববধূকে উদ্ধারে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দল এসে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!