× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৩ এএম

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি, দেড় শতাধিক অভিবাসীর মৃত্যুর শঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৩ এএম

অভিবাসীবাহী নৌকাডুবি। ছবি : সংগৃহীত

অভিবাসীবাহী নৌকাডুবি। ছবি : সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৫০ জনের বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি অভিবাসী নৌকা ডুবে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেনেগাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের প্রধান হেলেনা মালেনো গারসন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যখন আমরা বড়দিন উদযাপন করছি, তখন শত শত পরিবার শোকে ডুবে আছে।’

তিনি লিখেন, গত বুধবার সেনেগাল উপকূলে নৌকাডুবির এই ঘটনায় কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। সেনেগালের দৈনিক লে সোলেয়র খবরে বলা হয়, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে জীবিত পাওয়া গেছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কয়েকজনকে স্বজনরা শনাক্ত করেছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৫৫৫ জন সেখানে পৌঁছেছেন। যেখানে গত বছরের একই সময় এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৭।

উল্লেখ্য, ক্যানারি দ্বীপপুঞ্জগামী এই সমুদ্রপথ বিশ্বে সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে পরিচিত। কামিনান্দো ফ্রন্তেরাসের হিসাবে, ২০২৪ সালে এই পথে যাত্রা করতে গিয়ে প্রায় ৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!