× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৩৬ পিএম

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার লোকসান ২০০ কোটিরও বেশি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জন্য বড় ধাক্কা। চলমান অ্যাশেজ সিরিজের চারটি টেস্টের জন্য ২০ দিন বরাদ্দ থাকলেও, ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার দল সবমিলিয়ে খেলেছে মাত্র ১৩ দিন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, এই দ্রুত ম্যাচ শেষ হওয়ার কারণে দেশটির খেলাধুলা সংস্থা আনুমানিক ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হারিয়েছে।

‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, যদি টিকিট, খাবার, বিনোদন সামগ্রী ও সম্প্রচার সংক্রান্ত সব খরচ বিবেচনা করা হয়, তাহলে লোকসানের পরিমাণ ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারও (বাংলাদেশি হিসেবে প্রায় ২০৪ কোটি ৮০ লাখ টাকা) হতে পারে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম দিনে ৯৪ হাজার ১৯৯ দর্শক উপস্থিত ছিলেন, যা একদিনে অ্যাশেজের সর্বোচ্চ দর্শক সংখ্যা এবং টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

দ্বিতীয় দিনে আরও ৯২ হাজার ৪৫ জন ক্রিকেটপ্রেমী গ্যালারিতে হাজির হন। তবে এত দ্রুত ম্যাচ শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ দিনের টিকিটের অনেক বিক্রি বাতিল করতে হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা গ্রিনবার্গ বলেছেন, সমর্থকরা দীর্ঘ টেস্ট দেখতে চায়। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়া বাণিজ্যিকভাবে খুব খারাপ। ব্যাট ও বলের ভারসাম্য বজায় রাখা দরকার।

পিচ কিউরেটর ম্যাথু পেজও স্বীকার করেছেন, প্রথম দিনে মাত্র একদিনে ২০ উইকেট পড়া দেখে আমি হতবাক। আশা করি ভবিষ্যতে এমন আর হবে না। আমরা এই ম্যাচ থেকে শিখব এবং আগামী বছর আরও ভালো প্রস্তুতি নেব।

মেলবোর্নে ক্রিকেট খেলার সময় অস্বাভাবিক বলের মুভমেন্টও দেখা গেছে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস একে ‘নরক’ বলেছেন। তবে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড পিচ কিউরেটরের ওপর আস্থা রাখছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!