× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৫৮ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে মুশফিকের শোক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৫৮ পিএম

খালোদা জিয়া ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

খালোদা জিয়া ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম তার ফেসবুক পোস্টে শোক জানিয়ে লিখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এ ছাড়াও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। তারা শোক বার্তায় লিখেন- ‘এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখে গেছেন। আল্লাহতায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

রূপালী বাংলাদেশ

Link copied!