× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:১৫ পিএম

চলতি বছর গোল সংখ্যায় কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের জন্য ২০২৫ সালটি ছিল বড় পরিবর্তনের বছর। একদিকে তরুণ তুর্কিদের দাপট, অন্যদিকে দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর ফুরিয়ে না যাওয়ার লড়াই। বছর শেষে গোলের রাজত্বে সবার উপরে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।

চলতি বছরে গোলের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি করেছেন মোট ৬৬টি গোল। তার পেছনেই আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন (৬০ গোল) এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আরলিং হালান্ড (৫৭ গোল)।

ইউরোপের পাঠ চুকিয়ে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে এবং রোনালদো সৌদি আরবে। কিন্তু গোল করার নেশা তাদের একটুও কমেনি।

২০২৫ বছরটি মেসির জন্য ছিল অর্জনের। ইন্টার মিয়ামির হয়ে এমএলএস কাপ জয়ের পাশাপাশি এ বছর তিনি করেছেন ৪৬টি গোল। এর মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬।

অপরদিকে, বয়সের সংখ্যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোনালদো এ বছর করেছেন ৪১টি গোল। বছর শেষের দিনেও তিনি জালের দেখা পেয়েছেন। বর্তমানে ৯৫৭ গোল নিয়ে তিনি ১,০০০ গোলের মাইলফলকের খুব কাছে অবস্থান করছেন।

২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা

১. কিলিয়ান এমবাপে – ৬৬

২. হ্যারি কেইন – ৬০

৩. আরলিং হালান্ড – ৫৭

৪. কেভিন হার্নান্দেজ – ৪৮

৫. ভিক্টর ওসিমেন – ৪৬

৬. লিওনেল মেসি – ৪৬

৭. ভাঙ্গেলিস পাভলিদিস – ৪৫

৮. গুইলহেরমে বিসোলি – ৪৪

৯. ক্রিশ্চিয়ানো রোনালদো – ৪১

১০. জর্জ রিভেরা – ৪০

রূপালী বাংলাদেশ

Link copied!