বিপিএলে আজ কোনো ম্যাচ না থাকায় ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। কিন্তু বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি হতাশার। কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, তিনি এবার আইপিএলে খেলতে পারবেন না।
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। কিন্তু পরে রাজনৈতিক চাপের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
বিষয়টি নিয়ে মোস্তাফিজ বলেন, ছেড়ে দিলে কী আর করার। তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
মোস্তাফিজ ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন এবং সম্প্রতি ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। বিপিএলেও ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন।
গতকাল (০২ জানুয়ারি) সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।
এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। তারা এক ফেসবুক পোস্টে লেখেন, সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন