× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৩৯ পিএম

ভারত বিতর্কে নতুন মোড়, পাশে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৩৯ পিএম

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পিসিবি সভাপতি মোহসিন নকভী। ছবি : সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পিসিবি সভাপতি মোহসিন নকভী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক ক্রিকেট ও রাজনৈতিক বিতর্ক ধীরে ধীরে জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

চিঠিতে বিসিবি জানায়, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ। এ দাবির পক্ষে সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।

বিষয়টির সূত্রপাত বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে দল থেকে সরিয়ে নিতে বাধ্য করে। এর পেছনে ভারতের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখানো হয়।

এদিকে, অনেকেই মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এমনকি কিছু ধর্মীয় নেতার পক্ষ থেকে আইপিএল চলাকালে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকিও আসে। পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ বিসিবি জানায়, বর্তমান প্রেক্ষাপটে ভারত সফর করলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন তারা চায় না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভীর নেতৃত্বাধীন পিসিবি এ বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে তারা বিষয়টি আইসিসির ফোরামেও উত্থাপন করবে।

এদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি মন্তব্য করেছেন, আইসিসিকে সত্যিকারের বৈশ্বিক সংস্থা হিসেবে কাজ করতে হবে এবং কোনো একটি দেশের প্রভাবের কাছে নতি স্বীকার করা উচিত নয়। তিনি বাংলাদেশের ম্যাচ অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!