× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১০ পিএম

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ও প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১০ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

আইসিসি ২০২৬ নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাছাইয়ে মোট ১০টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে আছে। তাদের গ্রুপসঙ্গী দলগুলো হলো আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

বাছাইপর্বের সব ম্যাচ নেপালের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে—মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে ১৮ জানুয়ারি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মুখোমুখি দিয়ে।

এরপর টাইগ্রেসরা যথাক্রমে পাপুয়া নিউ গিনি (২০ জানুয়ারি), নামিবিয়া (২২ জানুয়ারি) ও আয়ারল্যান্ডের (২৪ জানুয়ারি) সঙ্গে মাঠে নামবে।

‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। গ্রুপপর্বের প্রতিটি দলের চারটি করে ম্যাচ শেষে সুপার সিক্স পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে মোট চারটি দল ২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাছাইপর্বের আগে বাংলাদেশ দল প্রস্তুতি হিসেবে দুইটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি এবং থাইল্যান্ডের বিপক্ষে খেলা হবে ১৬ জানুয়ারি।

মূল বিশ্বকাপে মোট ১২টি দল অংশ নেবে। ইতিমধ্যে ৮টি দল সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা হলো স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

রূপালী বাংলাদেশ

Link copied!