× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০৬ এএম

মার্শেইকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খেলার তিন মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় মার্শেই। ইনজুরি টাইমেও তারা প্রায় শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল। কিন্তু শেষ মুহূর্তে পিএসজি সমতা ফেরায় এবং টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে মার্শেইর ১৪ বছরের ট্রফিখরা ঘোচানোর স্বপ্ন ভেঙে দেয়।

ফরাসি সুপার কাপে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। ১৩ মিনিটে উসমান দেম্বেলে তাদের এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাসন গ্রিনউড মার্শেইকে সমতায় ফেরান।

৮৭ মিনিটে বাঁ দিক থেকে হামেদ ত্রাওরের ক্রসে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো আত্মঘাতী গোল করেন। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া প্যারিস ক্লাব স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে গনজালো রামোসের গোলে সমতা ফেরে।

পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়ের শুটআউটে প্রথম দুটি শট ঠেকান। তারপর দেসিরে দুয়ের জয়নির্ধারক পেনাল্টিতে উল্লাসে মাতে গত মৌসুমের দ্বৈত শিরোপাজয়ীরা।

অল্পের জন্য নির্ধারিত সময়ে জয় হাতছাড়া হলো মার্শেইর। তারপর টাইব্রেকারের হতাশায় ১৪ বছরে ক্লাবের প্রথম ট্রফি হাতে নেওয়ার সুযোগ হারায়।

পিএসজির জয়সূচক শটে জালে বল জড়াতেই কিছু খেলোয়াড় কান্না আটকে রাখতে পারেননি। পিএসজি এ নিয়ে গত ১৪টি সুপার কাপের মধ্যে ১৩টি জিতল।

রূপালী বাংলাদেশ

Link copied!