× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

নাজমুলকাণ্ডে বন্ধ বিপিএল, হোটেল শেরাটনের পথে সব ক্রিকেটার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

কোয়াব সভাপতি মিঠুন ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

কোয়াব সভাপতি মিঠুন ও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেটে সৃষ্টি হয়েছে নজিরবিহীন এক সংকট। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ অনড় অবস্থানে থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে চলমান বিপিএল। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে কোনো দলই মাঠে না গিয়ে রাজধানীর হোটেল শেরাটনে জড়ো হওয়ার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।

সংকটের মূলে কী?

সম্প্রতি বিশ্বকাপে খেলা এবং ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে এম নাজমুল ইসলামের একটি বক্তব্য ক্রিকেটারদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে। তিনি বলেছিলেন, ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তবে ওদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা কি আমরা ফেরত চাচ্ছি?

এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ সম্বোধন করেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

ক্রিকেটাররা বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের এমন মন্তব্য অপেশাদার এবং খেলোয়াড়দের সম্মানে বড় আঘাত।

হোটেল শেরাটনে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে নাজমুল ইসলামের পদত্যাগ না আসায় ক্রিকেটাররা খেলা বয়কটের সিদ্ধান্ত নেন। আজ বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও টসের সময় কোনো দলই মাঠে উপস্থিত হয়নি। 

পরিবর্তে, ছয়টি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা হোটেল শেরাটনে একত্র হবেন বলে নিশ্চিত করেছে কোয়াব। সেখানে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, যেখানে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি ইতিমধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে। তবে ক্রিকেটাররা সাফ জানিয়ে দিয়েছেন, নাজমুল ইসলামের পদত্যাগ বা বহিষ্কার না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।

রূপালী বাংলাদেশ

Link copied!