× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:০২ পিএম

উইকেটের পাশে বিসিবি সভাপতি, জনশূন্য ড্রেসিংরুম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:০২ পিএম

উইকেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ছবি : সংগৃহীত

উইকেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের শুরুতেই এক নজিরবিহীন সংকটের সাক্ষী হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও কোনো দলের খেলোয়াড়ই মাঠে উপস্থিত হননি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে উইকেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ড্রেসিংরুম ছিল জনশূন্য।

দেশের ক্রিকেটে এই অস্থিরতার সূত্রপাত বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো লস নেই, খেললেও তেমন লাভ নেই। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা কি আমরা ফেরত চাচ্ছি নাকি?

বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার এমন ‘অপমানজনক’ বক্তব্যে ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

নাজমুল ইসলামের এমন বক্তব্যের পর বুধবার রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয়।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, একজন বোর্ড পরিচালক যেভাবে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পদত্যাগ না করা পর্যন্ত সব ধরণের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ঢাকা পর্বের প্রথম  ম্যাচে নামার পরিবর্তে দেশি ক্রিকেটাররা বিদেশি সতীর্থদের হোটেলে রেখে নিজেরা রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। তিনি জানান, আমরা ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করছি। তবে প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

অপরদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়্যারিয়র্স ও সিলেট টাইটানসের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে পুরো টুর্নামেন্টই হুমকির মুখে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!