× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আইএসপিআর

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৫২ পিএম

শেষ হলো ১১তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬ 

আইএসপিআর

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিন দিনব্যাপী '১১তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬' ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে দেশি/বিদেশি সর্বমোট ৭১৯ গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক, কুর্মিটোলা গলফ ক্লাব ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!