× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০১ পিএম

বিশ্বকাপে ভারতের যুবাদের ২৩৮ রানে থামাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশ-ভারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বল হাতে গর্জে উঠলেন বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৫ উইকেট শিকার করে একাই ধস নামিয়েছেন টাইটান পেসার আল ফাহাদ। ফাহাদের তোপে নির্ধারিত ৪৯ ওভারের আগে ২৩৮ রানেই অলআউট হয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক আজিজুল হাকিম তামিমের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি আল ফাহাদ। ইনিংসের তৃতীয় ওভারেই নিজের জাত চেনান তিনি।

ওভারের শেষ দুই বলে ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে ও বেদান্ত ত্রিবেদীকে সাজঘরে ফিরিয়ে টাইগার শিবিরে উল্লাস এনে দেন ফাহাদ। মাত্র ১২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

প্রাথমিক ধাক্কা সামলে দলকে টেনে তোলার দায়িত্ব নেন বৈভব সূর্যবংশী। বিহান মালহোত্রা (৭) দ্রুত বিদায় নিলেও সূর্যবংশী একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ৬৭ বলে ৭২ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনি যখন আউট হন, ভারতের সংগ্রহ তখন ১১৫ রান।

সূর্যবংশী বিদায় নিলেও অন্যপ্রান্তে হাল ধরেন অভিগান কুন্ডু। ধীরস্থির ব্যাটিংয়ে ১১২ বলে ৮০ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। মাঝে কানিশক চৌহানের ২৬ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস ভারতকে লড়াকু সংগ্রহের দিকে নিয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচ ১ ওভার কমিয়ে ৪৯ ওভারে আনা হলে শেষ পর্যন্ত ২৩৮ রানে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সব আলো কেড়ে নিয়েছেন আল ফাহাদ। মাত্র ৩৮ রান খরচ করে তিনি তুলে নেন ৫টি উইকেট। 

রূপালী বাংলাদেশ

Link copied!