× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৬ এএম

নারী ফুটবল লিগে রাজশাহী স্টারসের ২৪ গোল, ম্যাচসেরা শামসুন্নাহার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৬ এএম

ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ২৪-০ গোলে কাচারীপাড়া একাদশকে পরাজিত করে। ছবি : সংগৃহীত

ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ২৪-০ গোলে কাচারীপাড়া একাদশকে পরাজিত করে। ছবি : সংগৃহীত

নারী ফুটবল লিগে যেন গোলবন্যা লেগেই আছে। শনিবারও একটি ম্যাচে হয়েছে ২৪ গোল। ঋতুপর্ণা চাকমাদের দল রাজশাহী স্টারস ২৪–০ গোলে কাচারীপাড়া একাদশকে উড়িয়ে দিয়েছে।

রাজশাহীর হয়ে আলপি আক্তার ও প্রীতি সর্বোচ্চ সাতটি করে গোল করেন। দলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা করেন একটি গোল।

শনিবার (১৭ জানুয়ারি) দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি হয় ফরাশগঞ্জ ও বাংলাদেশ আর্মি দলের মধ্যে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। এই জয়ে ফরাশগঞ্জ টানা পাঁচ ম্যাচে জয় পেল।

চমকপ্রদ বিষয় হলো, ফরাশগঞ্জের হয়ে টানা পাঁচ ম্যাচেই গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র এবং প্রতিটি ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। ঘরোয়া নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হওয়ার এমন নজির নেই।

এদিন লিগে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি ও বিকেএসপির ম্যাচটি ২–২ গোলে ড্র হয়। সিরাজ স্মৃতি ৫–০ গোলে হারায় সদ্য পুষ্করণীকে। আর গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন একাদশকে ২–০ গোলে পরাজিত করে ঢাকা রেঞ্জার্স।

রূপালী বাংলাদেশ

Link copied!