× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৪৯ পিএম

গ্যালারিতে বসে ফুটবল বিশ্বকাপ দেখতে বাফুফে থেকে মিলছে টিকিট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব 'ফিফা বিশ্বকাপ ২০২৬'। যদিও মাঠের লড়াইয়ে লাল-সবুজ জার্সি থাকছে না, তবে গ্যালারিতে বসে ফুটবলারদের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। 

ফিফার কোটা অনুযায়ী ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৩০টি টিকিট।

বাফুফে ভবনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামলাতে নির্দিষ্ট সময়সীমা ও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে মতিঝিলস্থ বাফুফে ভবনে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

বাফুফে নির্ধারিত ৬টি ক্যাটাগরির মানুষ এই টিকিটের জন্য আবেদন করতে পারবেন: ১. বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য। ২. বাফুফের সদস্য সংস্থা, স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ। ৩. পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান (স্পন্সর এবং পার্টনার)। ৪. ফুটবল সমর্থকবৃন্দ। ৫. জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়। ৬. ক্রীড়া সাংবাদিক।

আবেদনের শর্তাবলি ও প্রয়োজনীয় নথিপত্র

আবেদন ফরমের মূল্য: ৫০০ টাকা (অফেরতযোগ্য)।

নথিপত্র: পাসপোর্টের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ভিজিটিং কার্ড।

আমানত: আবেদন ফরমের সাথে নির্দিষ্ট ক্যাটাগরির টিকিটের মূল্য ব্যাংকে জমা দিয়ে মূল রশিদ জমা দিতে হবে।

সীমাবদ্ধতা: একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

টিকিট বিক্রির এই কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দিচ্ছে ফেডারেশন। যেহেতু এবারের আসরে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, তাই বাফুফে থেকে বরাদ্দ পাওয়া এই টিকিটগুলো বাংলাদেশি সমর্থকদের জন্য বড় সুযোগ। 

তবে মনে রাখা প্রয়োজন, শুধু টিকিট থাকলেই ভিসা নিশ্চিত নয়; টিকিটধারীদের নিজ দায়িত্বে মার্কিন বা সংশ্লিষ্ট দেশের ভিসা সংগ্রহ করতে হবে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানান, ফিফার নিয়ম অনুযায়ী ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই আমাদের। আমরা স্বচ্ছতার সাথে এই টিকিটগুলো প্রকৃত ফুটবলপ্রেমী ও সংশ্লিষ্টদের মাঝে পৌঁছে দিতে চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!