× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:২৪ এএম

সুখবর দিলেন সৌম্য সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:২৪ এএম

বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার। তিনি নিজেই ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌম্যর জীবনের নতুন এ অধ্যায় আসলে কী?

নিজের ফেসবুক পোস্টেই স্পষ্ট করেছেন বাবা হচ্ছেন সৌম্য সরকার। স্ত্রীর সঙ্গে দেওয়া একটি ছবিতে সৌম্য পরা আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায়ও কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ (বাবা) আর প্রিয়ন্তির ক্যাপে লেখা ‘মম’ (মা)। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এতেই স্পষ্ট, দুজনের ঘরে আসছে নতুন অতিথি। 
 
সৌম্য ও প্রিয়ন্তির জন্য খবরটি বড় আনন্দের। তাই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সৌম্য ও প্রিয়ন্তির। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। খুলনার তুতপাড়া এলাকার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা।

রূপালী বাংলাদেশ

Link copied!