× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:২৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবিরে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:২৫ পিএম

ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই, ঠিক এই সময়েই দক্ষিণ আফ্রিকা দলের জন্য দুঃসংবাদ হয়ে এলো ডেভিড মিলারের চোট। সোমবার (১৯ জানুয়ারি) এসএ২০লিগে পার্ল রয়্যালসের হয়ে ফিল্ডিং করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

জোহানেসবার্গ সুপার কিংসের বিপক্ষে ম্যাচের ১৬তম ওভারে ফিল্ডিং করার সময় ব্যথা পান মিলার। চোট এতটাই গুরুতর ছিল যে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন এবং পরে দলের ব্যাটিংয়ের সময়ও মাঠে নামতে পারেননি।

নিজের শারীরিক অবস্থা নিয়ে মিলার ম্যাচ শেষে জানান, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামীকাল ঘুম থেকে ওঠার পর বুঝতে পারব কী অবস্থা। তবে বিশ্বকাপের আগে এই পরিস্থিতি মোটেও কাম্য নয়।

মিলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডের মোট তিনজন খেলোয়াড় এখন ইনজুরির কবলে। তারা হলেন, ডোনোভান ফেরেরা ও টনি ডি জর্জি।

দক্ষিণ আফ্রিকার জন্য মিলারের সুস্থ হওয়া খুবই জরুরি। আগামী ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়ারা। তার আগে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এসএ২০ লিগের এলিমিনেটর ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!