× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৪৭ এএম

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৪৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অফফর্মে থাকা সাঞ্জু স্যামসন আবারো হতাশ করলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ৬ রান করলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে হতাশাজনক ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপ দলে তার অবস্থান নড়বড়ে।

শনিবার (১ ফেব্রুয়ারি) কিউইদের বিপক্ষে তিনি ছায়া হয়ে থাকলেও বিধ্বংসী ছিলেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। থিরুভানান্থাপুরামে তাদের ঝড়ো ব্যাটিংয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

এই ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেছেন কিষাণ। ৪৩ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০৩ রান করেছেন তিনি। সূর্যকুমার ৩০ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৬৩ রান করেন। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন তারা ১০ ওভারের একটু বেশি খেলে।

এছাড়াও ভারতের ইনিংসে ছক্কা হয়েছে আরও সাতটি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মোট ছক্কা ৬৯টি, যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্বরেকর্ড।

এই ম্যাচ দিয়ে ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের (৬৪) আগের রেকর্ড। এই ইনিংসে ভারত মোট ২৩ ছক্কা মেরেছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩ ছক্কা হাঁকায়।

ভারত এই ম্যাচে করেছে ৫ উইকেটে ২৭১ রান। এই ফরম্যাটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটা পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রান এই রেকর্ডে সবার উপরে।

রূপালী বাংলাদেশ

Link copied!