× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৩ পিএম

আসন্ন নির্বাচনে মেসি কাকে সমর্থন দিচ্ছেন?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৩ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি—বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নাম। পাঁচ বছর আগে ক্লাব ছাড়লেও আজও বার্সার দৈনন্দিন আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ। আসন্ন বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাই মেসিকে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। 

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, মেসি এই নির্বাচনি প্রক্রিয়ায় কাউকে সমর্থন করতে চান না। তিনি প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দিলে বিপুল ভোট প্রভাবিত হতে পারে। কিন্তু তিনি পুরো বিষয়টি থেকে দূরে থাকতে চান, অর্থাৎ মেসির সিদ্ধান্ত—নিরপেক্ষ থাকা।

এর আগে ২০২১ সালে মেসি প্রকাশ্যে জোয়ান লাপোর্তাকে সমর্থন করেছিলেন। সে নির্বাচনে লাপোর্তা ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু এরপরই ঘটে নাটকীয় ঘটনা। আর্থিক সংকটের কারণে বার্সেলোনা মেসির চুক্তি নবায়ন করতে পারেনি। বাধ্য হয়ে তিনি পিএসজিতে যোগ দেন। সেই অভিজ্ঞতাই হয়তো এবার তাকে আরও সতর্ক করেছে।

নির্বাচনে নিরপেক্ষ থাকলেও বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে মেসির আগ্রহ কমেনি। মার্কা জানিয়েছে, মেসি ভবিষ্যতে বার্সেলোনায় ফিরতে চান—এ সিদ্ধান্ত নাকি চূড়ান্ত। তবে এই নির্বাচনের সময় নয়। নির্বাচন শেষ হলে এবং বিশ্বকাপ-পরবর্তী সময়ে তিনি নিজের ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববেন। ঠিক কোন ভূমিকায় তিনি ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।

বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থীদের আলোচনায় মেসি বারবার উঠে এসেছেন। বিরোধী প্রার্থীরা বিশেষভাবে বলেছেন, অতীতে লাপোর্তাই মেসির ফেরার দরজা বন্ধ করেছিলেন।

ভিক্টর ফন্ট বলেছেন, লিও মেসিকে আমাদের আপন করে নিতে হবে। আমি জিতলে প্রথম কাজ হবে তাকে ফোন করা।

আরেক প্রার্থী মার্ক সিরিয়া বলেন, মেসির মতো কিংবদন্তিদের ক্লাবে ফিরিয়ে আনা জরুরি। সঠিক কাঠামো ও সম্মান নিশ্চিত করেই তাকে ফিরতে হবে।

বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা অবশ্য এ বিষয়ে বেশ সতর্ক। তিনি বলেন, সম্মান বজায় রেখে বলতে চাই, এই মুহূর্তে মেসির খেলোয়াড় হিসেবে ফেরার কথা বলা বাস্তবসম্মত নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!