× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৪৪ পিএম

রোনালদোর অনুপস্থিতি নিয়ে কড়া বার্তা সৌদি লিগের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৪৪ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে শেষ ম্যাচে না খেলায় বিতর্কে জড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুতে ধারণা করা হয়, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় না আনায় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ম্যাচে বসেননি তিনি। 

তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি প্রো লিগ (এসপিএল) কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টি নিয়ে রোনালদোকে সতর্কবার্তাও দিয়েছে লিগ।

আল রিয়াদের বিপক্ষে ম্যাচে না খেলার পর গুঞ্জন ওঠে, আল ইত্তিহাদের বিপক্ষেও হয়তো মাঠে নামবেন না রোনালদো। এতে ভবিষ্যতে তার আল নাসর ছাড়ার সম্ভাবনাও আলোচনায় আসে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি প্রো লিগ স্পষ্ট জানায়, লিগের প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয়। 

বিবৃতিতে বলা হয়, সৌদি প্রো লিগে প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। খেলোয়াড় কেনাবেচা, বাজেট ও কৌশল নির্ধারণের ক্ষমতা ক্লাবগুলোর নিজস্ব বোর্ড ও ব্যবস্থাপনার হাতেই থাকে।

যদিও পিআইএফ আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির বড় অংশের মালিক, তবু লিগ কর্তৃপক্ষ জানায়—দৈনন্দিন ফুটবল সিদ্ধান্তে পিআইএফ হস্তক্ষেপ করে না।

রোনালদোর প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্রিশ্চিয়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন শীর্ষ মানের খেলোয়াড় হিসেবে তার জয়ের আকাঙ্ক্ষা স্বাভাবিক। তবে কোনো একজন খেলোয়াড়, যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।

ট্রান্সফার ইস্যু নিয়ে ওঠা অভিযোগও সরাসরি নাকচ করেছে সৌদি লিগ। শীতকালীন দলবদলে আল হিলাল সবচেয়ে বেশি সক্রিয় ছিল। তারা কয়েকজন খেলোয়াড়কে ধারে পাঠানোর পাশাপাশি বড় অঙ্কের অর্থে নতুন প্রতিভাবান ফুটবলার দলে ভেড়ায়। বিপরীতে আল নাসর কোনো আন্তর্জাতিক খেলোয়াড় দলে নেয়নি।

এ বিষয়ে সৌদি প্রো লিগ জানায়, একটি ক্লাব শক্তিশালী হয়েছে, অন্যটি ভিন্ন পথ বেছে নিয়েছে—এগুলো সম্পূর্ণ ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত।

লিগের প্রতিযোগিতামূলক অবস্থার কথাও তুলে ধরে এসপিএল জানায়, শীর্ষ চার দলের মধ্যে পয়েন্ট ব্যবধান খুবই কম। বর্তমানে আল নাসর রয়েছে তৃতীয় স্থানে—৪৬ পয়েন্ট নিয়ে, শীর্ষে থাকা আল হিলালের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে (এক ম্যাচ কম খেলেছে আল হিলাল)।

বিবৃতির শেষাংশে সৌদি প্রো লিগ জানায়, আমাদের মূল লক্ষ্য ফুটবল—মাঠের লড়াই এবং দর্শক ও খেলোয়াড়দের জন্য একটি বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক লিগ নিশ্চিত করা।

রূপালী বাংলাদেশ

Link copied!