× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:২৯ পিএম

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ! আগামীকাল ৭ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে দশম আইসিসি টি-২০ বিশ্বকাপের। এবারের আসরটি বিশেষ, কারণ প্রথমবারের মতো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। 

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি শক্তিশালী দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি ভক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই ক্রিকেট মহাযজ্ঞ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত।

জানা গেছে, আসন্ন বিশ্বকাপে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।

ভারত: আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই।

শ্রীলঙ্কা: কলম্বো (দুটি ভেন্যু) ও ক্যান্ডি। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ অথবা কলম্বোর মধ্যে যেকোনো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবার ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া।

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান।

গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নেপাল, ইতালি।

গ্রুপ ডি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে ‘সুপার ৮’ পর্বে। সেখান থেকে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

৭ ফেব্রুয়ারি: উদ্বোধনী ম্যাচ।

২২ ফেব্রুয়ারি: সুপার ৮ পর্বের শুরু।

৪ ও ৫ মার্চ: সেমিফাইনাল।

৮ মার্চ: গ্র্যান্ড ফাইনাল।

এর-আগে দলগুলো তাদের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। বিশ্বজুড়ে ভক্তরা টেলিভিশন, অনলাইন স্ট্রিমিং এবং অডিও প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন এই রোমাঞ্চকর লড়াই।

রূপালী বাংলাদেশ

Link copied!