× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:০৯ পিএম

আল-নাজমাকে উড়িয়ে শীর্ষে রোনালদোর আল-নাসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আল-নাসর। বুধবার রাতে আল-নাজমা ক্লাব স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলে স্বাগতিক আল-নাজমাকে ৫–০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে লুইস কাস্ত্রোর শিষ্যরা। 

এই জয়ের ফলে টানা ৯ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াদভিত্তিক ক্লাবটি, যা তাদের লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল-নাসর। গোল উৎসবের সূচনা করেন দলের মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই পর্তুগিজ মহাতারকা। এই গোলের মাধ্যমে নিজের পেশাদার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৯৬৫-তে নিয়ে গেলেন সিআরসেভেন। ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৩৫ গোল দূরে।

প্রথমার্ধেই ব্যবধান ২–০ করেন ফরাসি উইঙ্গার কিংসলি কোমান। ডি-বক্সের ভেতর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। বিরতিতে যাওয়ার ঠিক আগে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ইনিগো মার্তিনেজ। তার নেওয়া দূরপাল্লার একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পরাস্ত হন আল-নাজমা গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান সাদিও মানে। রোনালদোর বাড়ানো পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে স্কোরলাইন ৪–০ করেন এই সেনেগালিজ ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে উড়ে আসা বলে দর্শনীয় হেডে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি সম্পন্ন করেন মার্তিনেজ।

সম্প্রতি আল-হিলাল টানা দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোয় লিগের নিয়ন্ত্রণ এখন আল-নাসরের হাতে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!