× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৪৬ পিএম

‘রাজনীতি’র কারণেই দলে টিকে আছেন বাবর : মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর উত্তাল দেশটির ক্রিকেট অঙ্গন। দলের ব্যাটিং স্তম্ভ বাবর আজমের চরম অফ-ফর্ম নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড়, তখন এক বিস্ফোরক মন্তব্য নিয়ে হাজির হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, ব্যাটে রান না থাকলেও কেবল ‘অভ্যন্তরীণ রাজনীতি’ এবং ‘প্রাতিষ্ঠানিক প্রভাবের’ কারণে পাকিস্তান দলে বাবর আজম এখনো অপরিহার্য।

চলমান বিশ্বকাপে বাবরের ব্যাট কথা বলেনি। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করেছেন এই তারকা ব্যাটার, যেখানে তার গড় ১৫.১৬ আর স্ট্রাইক রেট মাত্র ১১২.৩৪। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের তুলনায় যা অত্যন্ত নগণ্য। সমর্থকদের পক্ষ থেকে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠলেও বাস্তব চিত্রটা ভিন্ন বলে মনে করেন ভন।

বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ আলাপকালে ভন জানান, পাকিস্তানের হেড কোচ মাইক হেসন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। 

ভন জানান, আমি সেই সব বিদেশি কোচেদের প্রশংসা করি যারা পাকিস্তানে কাজ করতে যান। আমি কল্পনা করতে পারি সেখানে পর্দার আড়ালে কী চলে। হেসন বাবর ইস্যুটি খুব বুদ্ধিদীপ্তভাবে সামলেছেন। তিনি জানেন বাবরকে খেলাতেই হবে, তাই তাকে তিনি একটি ‘ইনস্যুরেন্স পলিসি’ বা বিমা হিসেবে ব্যবহার করছেন।

ভন ব্যাখ্যা করেন যে, বাবরকে ওপেনিং থেকে সরিয়ে চার নম্বরে খেলানো হেসনের একটি কৌশল। শুরুতে দুই উইকেট পড়ে গেলে বাবর এসে ইনিংস মেরামত করবেন—এই তত্ত্বে কোচ নিজেকে রাজনৈতিকভাবে নিরাপদ রেখেছেন। তবে ভন সতর্ক করে দিয়ে বলেন, রাজনীতি সামাল দিলেও এটি হয়তো বিশ্বকাপ জেতার জন্য সেরা পথ নয়।

ভনের মতে, বাবর আজম এখন আর আগের মতো ম্যাচ উইনার নন। বিশেষ করে বড় স্কোরের ম্যাচে তিনি বড় বাধা। 

রূপালী বাংলাদেশ

Link copied!