× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

যেদিন মাঠে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ছবি : সংগৃহীত

ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ছবি : সংগৃহীত

তিলোত্তমার বুকে ক্রিকেট জ্বরের পারদ তুঙ্গে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পহেলা মার্চে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং দুইবারের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ। 

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় শুরু হবে এই হাই-ভোল্টেজ লড়াই। দুই দলের জন্যই এই ম্যাচটি কার্যত ‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে।

গ্রুপ-১-এর লড়াই এখন চরম উত্তেজনাকর মোড়ে। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারার পর সূর্যকুমার যাদবের ভারতের জন্য সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে। 

যদিও জিম্বাবুয়েকে হারিয়ে ভারত ঘুরে দাঁড়িয়েছে, তবে শেষ চারে জায়গা নিশ্চিত করতে ক্যারিবীয় দানবদের হারানো ছাড়া কোনো বিকল্প নেই টিম ইন্ডিয়ার। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও তাদের শেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে চাপে রয়েছে। রেবাবারের জয়ী দলই সেমিফাইনাল খেলবে এটাই নিশ্চিত হয়ে গেছে পয়েন্ট টেবিলের হিসেবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ম্যাচটি ঘিরে ইডেন গার্ডেন্সের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে।

এদিকে, এই অলিখিত বুকমাইশো-তে টিকিট ছাড়ার সাথে সাথেই অধিকাংশ ক্যাটাগরির টিকিট বিক্রি হয়ে গেছে।

টিকিটের বাজারদর একনজরে

সাধারণ গ্যালারি (আপার টায়ার): ৫০০ রুপি থেকে শুরু।

লোয়ার টায়ার ও মিডল ব্লক: ১,০০০ রুপি থেকে ৩,০০০ রুপির মধ্যে।

প্রিমিয়াম হসপিটালিটি: ভিআইপি অভিজ্ঞতার জন্য খরচ করতে হবে ১০,০০০ টাকারও বেশি।

আইসিসি এবার স্টেডিয়ামে প্রবেশের জন্য কাগজের টিকিটের বদলে ডিজিটাল 'এম-টিকিট' (M-Ticket) ব্যবস্থা বাধ্যতামূলক করেছে। বুকমাইশো অ্যাপ থেকে ডাউনলোড করা কিউআর কোড সম্বলিত টিকিট দেখিয়েই দর্শকদের মাঠে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের সময় ঝামেলা এড়াতে আগেভাগেই টিকিটটি ফোনে সেভ করে রাখার পরামর্শ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!