× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:১০ পিএম

আইসিসি নারী র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:১০ পিএম

স্মৃতি মান্ধানা  ও অ্যালানা কিং। ছবি : সংগৃহীত

স্মৃতি মান্ধানা ও অ্যালানা কিং। ছবি : সংগৃহীত

আইসিসির সর্বশেষ প্রকাশিত নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত হালনাগাদ তালিকায় ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ব্যাটিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। অন্যদিকে, বোলিং বিভাগে এক নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান মাল্টি-ফরম্যাট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন স্মৃতি মান্ধানা। গত সপ্তাহে ৫৮ ও ৩১ রানের দুটি কার্যকর ইনিংস খেলে তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে পেছনে ফেলে ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন। 

লরা উলভার্ট বর্তমানে দ্বিতীয় স্থানে থাকলেও চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করে মান্ধানাকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে ঘটে গেছে এক ঐতিহাসিক পটপরিবর্তন। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোনের প্রায় চার বছরের দীর্ঘ রাজত্বের অবসান ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। 

৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার। ভারতের বিপক্ষে সিরিজে মাত্র ১৬.৭১ গড়ে ৭টি উইকেট শিকার করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 

বিশেষ করে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ১৮৫ রানের বিশাল জয়ে প্রধান ভূমিকা রাখেন এই লেগ-স্পিনার।

বোলিংয়ের শীর্ষ আটের মধ্যে এখন পাঁচজনই অস্ট্রেলিয়ার। অ্যালানা কিং ছাড়াও এই তালিকায় আছেন অ্যাশলে গার্ডনার (৩য়), অ্যানাবেল সাদারল্যান্ড (৫ম), মেগান শ্যুট (৭ম) ও কিম গার্থ (৮ম)।

রূপালী বাংলাদেশ

Link copied!