× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:২৭ পিএম

ক্যাচ মিস নিয়ে মুখ খুললেন হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:২৭ পিএম

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হলো সমানে সমান, কিন্তু শেষ হাসি হাসল ভারতই। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো  ইংল্যান্ডকে। 

জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশদের। আর এই হারের পেছনে নিজের ভুলকেই দায়ী করছেন অধিনায়ক হ্যারি ব্রুক।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়েও হার মানতে হয় ইংল্যান্ডকে। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুক স্বীকার করেন, কন্ডিশন বুঝতে না পারা এবং ফিল্ডিংয়ের ব্যর্থতাই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বিশেষ করে ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করাটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ব্রুক আরও বলেন, আমরা ভেবেছিলাম শুরুতে স্পিনাররা সাহায্য পাবে। কিন্তু বল ব্যাটে খুব সুন্দরভাবে আসছিল এবং ভারত দারুণ ব্যাটিং করেছে। আমি স্বীকার করছি, সঞ্জু স্যামসনের ক্যাচ ফেলে দেওয়া ছিল আমার বড় ভুল।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের শুরুর দিকে। ব্যক্তিগত মাত্র ১৫ রানে দাঁড়িয়ে থাকা স্যামসনের ক্যাচ হাতে জমাতে পারেননি ব্রুক। জীবন ফিরে পেয়ে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন এই ভারতীয় ব্যাটার। বিধ্বংসী মেজাজে মাত্র ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।

নিজের ভুল নিয়ে আক্ষেপ প্রকাশ করে ইংলিশ অধিনায়ক বলেন, ক্যাচই তো ম্যাচ জেতায়। দুর্ভাগ্যজনকভাবে বলটা আমার হাতে থাকেনি। পরে সে অসাধারণ ইনিংস খেলেছে এবং বলা যায় ম্যাচটা প্রায় একাই জিতিয়ে দিয়েছে। 

তবে হারলেও দলের তরুণ ব্যাটার জ্যাকব বেথেলের অতিমানবীয় ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি ব্রুক। বেথেল মাত্র ৪৮ বলে ১০৫ রানের এক টর্নেডো ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। 

বেথেলের পারফরম্যান্স নিয়ে ব্রুক বলেন, বেথেল অবিশ্বাস্য ছিল। প্রথম বল থেকেই সে যেভাবে খেলেছে, তাতে বিশ্ব দেখেছে সে কী করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!