× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:০৩ পিএম

চার্টার ফ্লাইটে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সমীকরণ শেষে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশে ফেরার জটিলতা। যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তৈরি হওয়া চরম উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব ক্রিকেটেও। 

এই ভূ-রাজনৈতিক সংকটে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকা পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

বিশ্বকাপের সুপার এইটে ভারতের কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার। 

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরপরই দেশ ছাড়ার কথা ছিল ড্যারেন স্যামি ও এইডেন মার্করামদের। কিন্তু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্থগিত থাকায় গত কয়েকদিন তারা ভারতেই অবস্থান করতে বাধ্য হন।

এমনকি নিরাপত্তা শঙ্কার কারণে গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিকল্পিত একটি চার্টার ফ্লাইটও বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি।

অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে আগামী মঙ্গলবার (১০ মার্চ) ভোরবেলা একটি বিশেষ চার্টার ফ্লাইটে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন দুই দেশের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর সেখান থেকে ড্যারেন স্যামিরা তাদের নিজ গন্তব্য অ্যান্টিগার উদ্দেশ্যে যাত্রা করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!