× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:০৫ পিএম

মাঠে ফিরলেন হামজা, স্বস্তিতে লাল-সবুজের দল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:০৫ পিএম

হামজা দেওয়ান চৌধুরী। ছবি : সংগৃহীত

হামজা দেওয়ান চৌধুরী। ছবি : সংগৃহীত

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ফুটবল দলের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হয়ে এল হামজা চৌধুরীর প্রত্যাবর্তন। 

চোট কাটিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির শুরুর একাদশে ফিরে নিজের চেনা দাপট দেখিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, যা স্বস্তি ফিরিয়েছে কোচ হাভিয়ের কাবরেরার শিবিরে।

গত ৩১ জানুয়ারি চার্লটনের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হামজাকে। দীর্ঘ পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত ৭ মার্চ ইপসউইচ টাউনের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তবে পূর্ণ ফিটনেস নিয়ে ব্রিস্টল সিটির বিপক্ষে গত ম্যাচে লেস্টার সিটির শুরুর একাদশে ফিরেই নিজের জাত চিনিয়েছেন এই তারকা।

ম্যাচজুড়ে হামজার নিখুঁত ট্যাকল আর মাঝমাঠ নিয়ন্ত্রণের প্রদর্শনীতে মুগ্ধ লেস্টার সিটি কর্তৃপক্ষও। ক্লাবের ভেরিফাইড ফেসবুক পেজে হামজার পারফরম্যান্সের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, হামজার সর্বাত্মক দাপুটে পারফরম্যান্স।

গত বছরের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা। এই তারকা ফুটবলার লাল-সবুজ জার্সিতে প্রতিটি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 

চলমান এশিয়ান কাপ বাছাইপর্বের ৫ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। যদিও গাণিতিক সমীকরণে বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকে স্রেফ ‘নিয়মরক্ষা’ হিসেবে দেখছে না বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!