× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:৫০ পিএম

লড়াকু সংগ্রহ নিয়ে থামল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী পাকিস্তান। মাআজ সাদাকাত ও সালমান আলী আগার জোড়া অর্ধশতকে ভর করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় তারা।

শুক্রবার (১৩ মার্চ) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে অধিনায়কের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুরু থেকেই চড়াও হন দুই পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত। 

মাত্র ৭৭ বলে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন তারা। বিশেষ করে সাদাকাত ছিলেন বিধ্বংসী মেজাজে, মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত মিরাজের বলে ক্যাচ দিয়ে থামেন এই মারকুটে ব্যাটার।

সাদাকাত বিদায় নেওয়ার পর তাসকিন আহমেদ ও নাহিদ রানার শিকারে দ্রুত ফেরেন ফারহান (৩১) ও শামিল হোসেন। ১২২ রানে ৩ উইকেট হারানোর পর হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। 

চতুর্থ উইকেটে তাদের ১০৯ রানের জুটিতে পাকিস্তান আবারও ৩০০ ছোঁয়ার স্বপ্ন দেখতে শুরু করে। তবে ৬২ বলে ৬৪ রান করা সালমান আলী আগা রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। একই ওভারে ৪৪ রান করা রিজওয়ানকেও ফেরায় বাংলাদেশ।

এক পর্যায়ে বড় সংগ্রহের পথে থাকলেও ইনিংসের শেষ ভাগে চিত্র বদলে দেয় বাংলাদেশের বোলাররা। শেষ ৫ উইকেট মাত্র ৪৩ রানের মধ্যে হারিয়ে ফেলে পাকিস্তান। 

এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০০ বলে ২৭৫ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন রিশাদ হোসেন এবং ২টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

রূপালী বাংলাদেশ

Link copied!