× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

শিলাবৃষ্টিতে থেমে গেল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিরপুরে হঠাৎ শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খেলা থামার আগে রান তাড়ায় নেমে চাপে পড়ে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দুই বলের ব্যবধানে সাজঘরে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার। এরপর আরেক ব্যাটারও দ্রুত আউট হলে বিপাকে পড়ে দল। বৃষ্টি নামার আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭ রান। ক্রিজে তখন অপরাজিত ছিলেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্য প্রান্তে তাকে সমর্থন দেন সাহিবজাদা ফারহান।

মাত্র ৩১ বলেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। দুই ওপেনারের জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন সাদাকাত; যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

এরপর ক্রিজে আসেন তরুণ ব্যাটার শামিল হুসাইন। তিনি শুরুতে ধীরগতিতে খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। তার আগেই বিদায় নেন ফারহান, ৪৬ বলে করেন ৩১ রান। কিছুক্ষণ পর শামিলও ফিরে যান, তার সংগ্রহ ২২ বলে ৬ রান।

মাঝের দিকে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। চতুর্থ উইকেটে এই জুটি গড়ে ১০৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত এনে দেয়। পরে বিতর্কিত এক রান আউটে সাজঘরে ফেরেন সালমান। তিনি ৬৩ বলে ৬৪ রান করেন, ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে রিজওয়ান করেন ৪৪ রান।

পরবর্তী ব্যাটাররা তেমন বড় অবদান রাখতে পারেননি। শেষ দিকে ফাহিম আশরাফ করেন সর্বোচ্চ ১৪ রান। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩টি উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শিকার করেন ২টি উইকেট। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট তুলে নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!