× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

অবসরের ঘোষণা দিলেন সরফরাজ আহমেদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত

সরফরাজ আহমেদ। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকা সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটকে  বিদায়ের ঘোষণা দিয়েছেন। 

রোববার (১৫ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে ইতি টেনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার।

২০০৭ সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সরফরাজ আহমেদের অভিষেক হয়। এরপর ২০১০ সালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। 

দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিসহ মোট ৬,১৬৪ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটার।

উইকেটের পেছনে গ্লাভস হাতেও সরফরাজ ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৫৬টি স্টাম্পিং করেছেন তিনি। 

তবে পরিসংখ্যানের চেয়েও অধিনায়ক হিসেবে তার সাফল্য পাকিস্তান ক্রিকেটে তাকে অনন্য উচ্চতায় বসিয়েছে। বিশেষ করে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জয় ছিল তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন।

সরফরাজের হাত ধরেই পাকিস্তান প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায়। এর আগে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান দল। 

অবসরের ঘোষণায় আবেগঘন এক বার্তা দিয়েছেন সাবেক এই অধিনায়ক। সরফরাজ বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলা, প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ।

আমি পিসিবি, আমার পরিবার, সতীর্থ এবং ভক্তদের ধন্যবাদ জানাই যারা এই দীর্ঘ যাত্রায় সবসময় আমার পাশে ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!