× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:৩৬ পিএম

আফগান-পাক সীমান্তে উত্তেজনা, অনিশ্চয়তায় পিএসএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর মাঠে গড়ানোর কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

গত ১৬ মার্চ কাবুলে পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনা এখন পুরো টুর্নামেন্টের ওপর কালো মেঘ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় এবারের আসরটি শুরুর আগেই সংকটে পড়েছে।

গত সোমবার রাতে পাকিস্তান সেনাবাহিনী 'অপারেশন গজব লিল হক' এর আওতায় কাবুল ও নানগারহারে বিমান হামলা চালায়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, তারা নিখুঁত লক্ষ্যভেদী হামলার মাধ্যমে জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। 

তবে আফগান কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, হামলায় কাবুলের ২ হাজার শয্যাবিশিষ্ট 'ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল' পুরোপুরি ধ্বংস হয়েছে। এই ঘটনায় ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আড়াই শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন খাদের কিনারায়।

চলমান এই উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে পিএসএলে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারদের ওপর। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে মোট ১৭ জন অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচ চুক্তিবদ্ধ রয়েছেন। 

অস্ট্রেলিয়ার সরকারি ভ্রমণ নির্দেশিকা এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করেই এখন তাদের টুর্নামেন্টে থাকা বা না থাকার বিষয়টি নির্ভর করছে। 

টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

তবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে পেশোয়ারকে ‘ভ্রমণ নিষিদ্ধ’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এর ফলে ওই ম্যাচে অ্যারন হার্ডির মতো অজি ক্রিকেটারদের অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা আয়োজক কমিটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পিএসএলের এবারের আসরে বড় বড় অজি তারকাদের অংশগ্রহণ নিশ্চিত ছিল। মুলতান সুলতানসে রয়েছেন স্টিভ স্মিথ ও জশ ফিলিপ, যাদের কোচিং করানোর কথা সাবেক অধিনায়ক টিম পেইনের। 

হায়দ্রাবাদ কিংস মেনের হয়ে খেলার কথা মার্নাস ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের, যাদের দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। করাচি কিংসে ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পার মতো তারকারা থাকায় দলটির শক্তি ছিল অন্য উচ্চতায়। 

এছাড়া জেক ফ্রেজার-ম্যাকগার্ক, বেন ম্যাকডারমট এবং অ্যারন হার্ডিদের মতো পারফর্মারদের অনুপস্থিতি পুরো টুর্নামেন্টের জৌলুস কমিয়ে দিতে পারে।

জানা যায়, পরিস্থিতি বিবেচনায় ক্রিকেট পাকিস্তান (পিসিবি) এবং ফ্র্যাঞ্চাইজি মালিকরা এখন বিদেশি ক্রিকেটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!