× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ২৮ মার্চ  থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

জানা যায়, গত বছর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উৎসবের সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

সেই অনাকাঙ্ক্ষিত ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থক প্রাণ হারান, যার মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও ছিল। সেই শোকাবহ স্মৃতিকে সম্মান জানিয়ে এ বছর টুর্নামেন্টের শুরুতে কোনো ধরনের সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

টাইমস অফ ইন্ডিয়ার (টিওআই) এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমটিকে জানান,"গত বছরের ৪ জুনের সেই ট্র্যাজেডির কারণে আইপিএল ২০২৬-এর শুরুতে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। 

তিনি আরও জানান, মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা আইপিএলের ১৯তম আসরে কোনো বর্ণাঢ্য আয়োজন রাখছি না। তবে টুর্নামেন্টের শেষে আগামী ৩১ মে ফাইনালের দিন একটি জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ হওয়া সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিসিআই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল এবং অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ নিহতদের পরিবারকে দান করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!