× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:০৩ পিএম

ভিয়েতনামের বিপক্ষে হামজা-সামিত, দলে নেই জামাল-মোরছালিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:০৩ পিএম

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড থেকে গত পরশু ভিয়েতনামে পৌঁছানো হামজা দেওয়ান চৌধুরীকে রেখেই একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

তবে গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।

অধিনায়ক জামাল ভূঁইয়া এবং মোরছালিন একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে। 

ফিফা র‌্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি দেশটির হোম ভেন্যু হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম

রূপালী বাংলাদেশ

Link copied!