× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৫৮ পিএম

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে বাদ ইতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৫৮ পিএম

বিষণ্ণ ইতালির ফুটবলাররা।  ছবি : সংগৃহীত

বিষণ্ণ ইতালির ফুটবলাররা। ছবি : সংগৃহীত

ফুটবল বিধাতা যেন আবারও মুখ ফিরিয়ে নিলেন ইতালি থেকে। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১ এপ্রিল) প্লে-অফের ভাগ্যনির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির খেলোয়াড়দের লক্ষ্যভেদে ব্যর্থতায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট কেটে নেয় স্বাগতিক বসনিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা ইতালি ১৫তম মিনিটেই লিড নিয়েছিল। ময়েস কিনের দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান এই ফরোয়ার্ড। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২তম মিনিটে বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকোকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।

একজন কম নিয়ে খেলা ইতালির রক্ষণভাগে বিরতির পর প্রচণ্ড চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ রুখে দিলেও ৮২ মিনিটে আর রক্ষা হয়নি। এডিন জেকো ও ডেমিয়রোভিচদের সম্মিলিত এক আক্রমণ থেকে গোল শোধ করে সমতায় ফেরে বসনিয়া। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ প্রথম শটেই গোল আদায় করেন, বিপরীতে ইতালির পিও এস্পোসিতো সুযোগ নষ্ট করেন। দ্বিতীয় শটে দুই দলই জালের দেখা পেলেও তৃতীয় শটে ব্রায়ান ক্রিস্টান্তে মিস করলে ব্যাকফুটে চলে যায় ইতালি। চতুর্থ শটে বসনিয়া গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়।

এই হারের ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল হয়েও টানা ১২ বছর ধরে বিশ্বকাপের মূল আসরের বাইরে থাকতে হচ্ছে ইতালিকে। অন্যদিকে, ঘরের মাঠে এমন নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।

রূপালী বাংলাদেশ

Link copied!