× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:১৭ এএম

সাফজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:১৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪–৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে তারা।

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে স্নায়ুচাপের লড়াইয়ে এগিয়ে থাকে বাংলাদেশ। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভান গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন।

চ্যাম্পিয়ন হওয়ার পরপরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেন। তবে পুরস্কারের পরিমাণ উল্লেখ করা হয়নি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই এটি বড় একটি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই পুরস্কারের ঘোষণা দেন।

এদিকে, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনে থাকা অবস্থায় অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

রূপালী বাংলাদেশ

Link copied!