× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৫৯ পিএম

জমা দেওয়া হলো বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৫৯ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটি। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে এনএসসি কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির প্রধান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ করতে তারা বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করেছেন।

তদন্ত কমিটির প্রধান বলেন, আমরা পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত কাজ সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি নির্বাচনি প্রক্রিয়ায় কোথায় কোথায় আইনি ব্যত্যয় ঘটেছে। আমরা কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ না করে সিস্টেম বা ব্যবস্থার ওপর আমাদের পর্যবেক্ষণ তুলে ধরেছি।

নির্বাচন পরবর্তী সময়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে তদন্তের যে দাবি উঠেছিল, তাতে ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই সমর্থন জানিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে গত ১১ মার্চ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে এনএসসি। 

তদন্তের স্বচ্ছতা নিয়ে বিচারপতি আসাদুজ্জামান বলেন, আমরা কোনো ফৌজদারি আদালত নই যে বিচার করব, কিন্তু নির্বাচনি প্রক্রিয়ায় যে অনিয়মগুলো হয়েছে তা স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সুনির্দিষ্ট কিছু দিকনির্দেশনা দিয়েছি।

প্রতিবেদনের সুপারিশের বিষয়ে তিনি আরও জানান, বিসিবির বর্তমান কার্যপদ্ধতি উন্নয়ন এবং নির্বাচনি জটিলতা এড়াতে গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি। 

তবে প্রতিবেদনের গোপনীয়তা বজায় রেখে তিনি বলেন, পুরো প্রতিবেদন এখন মন্ত্রণালয়ের অধীনে। তারাই এটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জানা যায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কমিটি তলব করলেও তিনি হাজির হননি। 

এ প্রসঙ্গে বিচারপতি আসাদুজ্জামান জানান, তাকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কমিটির সামনে উপস্থিত হওয়া থেকে বিরত ছিলেন।

এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বর্তমান আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। খুব শিগগিরই ১১ সদস্যের একটি শক্তিশালী ‘অ্যাডহক বডি’ বা অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নিতে পারে। 

গুঞ্জন উঠছে, দেশের আরেক  সাবেক অধিনায়ককে সেই কমিটির প্রধান হিসেবে দেখা যেতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!