× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪০ পিএম

নেহরা ও খুদে বাটলারের ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। তবে মাঠের লড়াই শুরুর আগেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি ভিডিও। 

গুজরাটের তারকা ওপেনার জস বাটলারের ছেলে চার্লি বাটলার ও প্রধান কোচ আশিশ নেহরার একটি বিশেষ মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

দিল্লিতে পৌঁছানোর পর ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খুদে চার্লি বেশ দায়িত্ব নিয়ে ‘নেহরা জি’-র ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে। প্রিয় কোচের ব্যাগপত্র টানতে এই খুদে সদস্যের এমন প্রচেষ্টা দেখে নেহরা নিজেও বেশ আনন্দিত। 

বিমানবন্দরের টার্মিনালে তাদের এই সুন্দর রসায়ন ভক্তদের মন জয় করে নিয়েছে। মাঠের ক্রিকেটে গুজরাট কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও, দলের ভেতরের এমন পারিবারিক ও ইতিবাচক পরিবেশ সমর্থকদের প্রশংসা কুড়াচ্ছে।

তবে মাঠের বাইরের এই ফুরফুরে মেজাজ দিয়ে মাঠের বাস্তবতা ঢাকা পড়ছে না। টানা দুই হারে কোণঠাসা হয়ে থাকা শুভমান গিলের গুজরাট টাইটান্সের জন্য আজকের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। 

প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হারের পর রাজস্থান রয়্যালসের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়ে ৬ রানে হারতে হয়েছে তাদের। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা এবং ফিনিশিংয়ের অভাব গিলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস রয়েছে ফর্মের তুঙ্গে। অক্ষর প্যাটেলের নেতৃত্বে ঘরের মাঠে তারা অদম্য। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে আছে তারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!