× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৩৬ পিএম

ম্যাচ শেষে বিরাট কোহলির অটোগ্রাফ নিলেন বৈভব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৩৬ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত আসরে আইপিএলে রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি করে ক্রিকেট দুনিয়াকে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন। চলতি মৌসুমেও সেই দাপট অব্যাহত রেখেছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। 

বাইশ গজে তার ব্যাট যেন এখন আগুনের গোলা। জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজেলউড কিংবা ভুবনেশ্বর কুমার—বিশ্বসেরা সব বোলাররাই এখন এই কিশোরের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করছেন।

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে এক বিধ্বংসী ইনিংস খেলে ফের আলোচনায় এসেছেন বৈভব। ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে নামা এই তরুণ মাত্র ২৬ বলে ৭৮ রানের এক টর্নেডো ইনিংস উপহার দেন।

 

৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো তার এই ইনিংসটি আরসিবিকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এর আগে চেন্নাইয়ের বিপক্ষেও মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘অরেঞ্জ ক্যাপ’ নিজের দখলে রেখেছেন বৈভব।

ম্যাচ শেষে দেখা যায় এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। খেলা শেষ হতেই ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির কাছে অটোগ্রাফ নিতে যান বৈভব। 

‘কিং’ কোহলিও তাকে নিরাশ করেননি। হাসিমুখে স্বাক্ষর দেওয়ার পাশাপাশি ব্যাটে লিখে দেন এক অনুপ্রেরণামূলক বার্তা। কোহলি লেখেন— ‘প্রিয় বৈভব, খুব ভালো খেলেছ।’

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকার কাছ থেকে পাওয়া এমন প্রশংসা যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য এক বিশাল প্রাপ্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!