× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৫১ পিএম

সাকিবকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৫১ পিএম

সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও মাঠের বাইরেই থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি সাকিবকে ফেরানোর তোড়জোড় শুরু করলেও আপাতত তিনি দলের বাইরেই থাকছেন। 

শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

তিনি জানান, সাকিবের সঙ্গে কথা হয়েছে এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। 

সাকিবের প্রস্তুতি প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, সাকিবের সঙ্গে আমার একবার কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলাম সে কতটা প্রস্তুত। কারণ ও এখন যেখানে আছে সেখানে নিয়মিত ট্রেনিংয়ের সুযোগ নেই। যদিও ও সেখানে ক্রিকেট খেলছে, তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিটা আলাদা। ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ থাকলেও নিয়মিত ক্রিকেট না হওয়াটা একটি বড় বিষয়।

সাকিবকে নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও যোগ করেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে সাকিবকে আমরা লম্বা সময়ের জন্যই দলে চাই। তবে ফেরার আগে সে কতখানি প্রস্তুত, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই।

সাকিবের ফেরার পথে অন্যতম বাধা হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রমকে। বিলুপ্ত কমিটির পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন, সাকিবের দলে ফেরার বিষয়টি মামলার অগ্রগতি এবং আইনি প্রক্রিয়ার ওপর ঝুলে আছে। ফলে মাঠের লড়াইয়ে নামার আগে তাকে মাঠের বাইরের এই চ্যালেঞ্জটিও মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন নিয়ে হাবিবুল বাশার জানান, নির্বাচক কমিটি এখন ‘স্থায়িত্ব’ বা কনসিস্টেন্সির ওপর জোর দিচ্ছে। গত পাকিস্তান সিরিজে যারা দলে থাকলেও একাদশে সুযোগ পাননি বা যারা নতুন এসেছেন, তাদের ওপর আস্থা রাখা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!