× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:৪৬ পিএম

তামিম ইকবালকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের রদবদল ঘটেছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

এই নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশসেরা সাবেক ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে।

তামিম ইকবালের এই নতুন পথচলায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি শেয়ার করে নবী লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। 

নবী আরও লিখেন, আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে যেমন মাঠে দুর্দান্ত ছিলেন, আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে এই নতুন দায়িত্বেও সফল হবেন। 

এদিকে, এনএসসি কর্তৃক গঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এই কমিটিতে ক্রিকেটারদের মধ্যে তামিম ছাড়াও রয়েছেন দুই সাবেক তারকা মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। 

তবে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি কমিটিতে রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে বেশ আলোচনা চলছে। সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু।

এদিকে, এনএসসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি কর্তৃক তদন্ত কমিটির রিপোর্টকে ‘ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 

উল্লেখ্য, বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতার পথে তামিম ও নবী সতীর্থ হিসেবে খেলেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!